গ্রাহক সুরক্ষা ও সেবার উৎকর্ষতায় নতুন দিগন্তের প্রতিশ্রুতি:
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CICL)-এর সম্মানিত চেয়ারম্যান মহোদয় উত্তরাঞ্চল পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি দিনাজপুর শাখা পরিদর্শন করেন। এই সফর ছিল কোম্পানির চলমান উদ্যোগেরই অংশ, যার মূল লক্ষ্য হচ্ছে—গ্রাহক সেবা ও নেটওয়ার্কিং প্রসার, সেবার গুণগত মান উন্নয়ন এবং বীমাকৃত সম্পদের সুরক্ষায় গ্রাহকের প্রতি আস্থার ভিত্তি আরও দৃঢ় করা।

চেয়ারম্যান মহোদয়ের এই সফরকে ঘিরে দিনাজপুর শাখায় প্রাণচাঞ্চল্য এবং অনুপ্রেরণার সৃষ্টি হয়। শাখা ব্যবস্থাপক, অফিসারবৃন্দ এবং মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি তিনি বেশ কয়েকজন গ্রাহকের সাথেও কথা বলেন, যেখানে উঠে আসে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং সেবা সংক্রান্ত বাস্তবিক চিত্র।
চেয়ারম্যান মহোদয় বলেন, “CICL সবসময় গ্রাহকের পাশে থাকার চেষ্টা করে। শুধু পলিসি ইস্যু নয়, আমরা চাই একজন বীমাধারী যেন অনুভব করেন—এই প্রতিষ্ঠান তার পাশে আছে, বিশেষ করে যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন।“
তিনি আরও বলেন, “এই সফরের মাধ্যমে আমরা বাস্তব অভিজ্ঞতা শুনেছি, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জগুলো বুঝতে পেরেছি এবং আরও কীভাবে সেবাকে যুগোপযোগী করে তোলা যায়, সে দিকেও গুরুত্বারোপ করেছি।“
সফরের অংশ হিসেবে তিনি শাখার সার্বিক কার্যক্রম, ক্লেইম প্রসেসিং, গ্রাহক সেবার মান এবং নেটওয়ার্কিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি কর্মীদের মাঝে পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর সেবার ওপর জোর দেন।
সিআইসিএল বিশ্বাস করে, দেশের প্রতিটি অঞ্চলে গ্রাহক সুরক্ষা এবং সেবা সহজলভ্য করতে হলে শাখা পর্যায়ে সরাসরি নেতৃত্বের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। দিনাজপুর শাখার এই সফর তারই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
CICL ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে—যেখানে প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক হবে স্বচ্ছ, আস্থাভিত্তিক এবং সহানুভূতিপূর্ণ।
