আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের কোম্পানির জন্য এক গুরুত্বপূর্ণ ও আনন্দের খবর। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব মোঃ বদরুল আমিন এর দক্ষিণাঞ্চল পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি বিএসআরএম কোম্পানির সম্মানিত এমডি জনাব আমির আলিহোসাইন মহোদয় এবং কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তাদের  সাথে এক সফল ব্যবসায়িক আলোচনায় অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আলোচনাটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে এবং তারা আমাদের সঙ্গে ব্যবসায়িক পারস্পারিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

এই সফর ছিল কোম্পানির চলমান উদ্যোগেরই অংশ, যার মূল লক্ষ্য—গ্রাহক সেবানেটওয়ার্কিং প্রসার, সেবার গুণগত মান উন্নয়ন এবং বীমাকৃত সম্পদের সুরক্ষায় গ্রাহকের প্রতি আস্থার ভিত্তি আরও দৃঢ় করা

এই বিশেষ সফরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড  এর প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব মোঃ বদরুল আমিন (চলতি দায়িত্ব), অবলিখন ও শাখা নিয়ন্ত্রণ বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার এবং ক্লেইমস ও রি-ইনস্যুরেন্স বিভাগীয় প্রধান জনাব আইনুর রহমান উপস্থিত ছিলেন। পুরো বৈঠক জুড়ে ছিল পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার প্রতিশ্রুতি।

এটি আমাদের কোম্পানির জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইনশাআল্লাহ, আমরা একসাথে কাজ করে আরও বড় সাফল্য অর্জন করব। CICL ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে—যেখানে প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক হবে স্বচ্ছ, আস্থাভিত্তিক এবং সহানুভূতিপূর্ণ।

ধন্যবাদ সবাইকে।

Share via
Copy link